↓ Skip to main content
  1. Posts/

ভ্রমণ

·115 words·1 min· loading

নদীয়া, পশ্চিমবঙ্গ


বন্ধুরা, সেই জন্মকাল থেকে আমাদের যাত্রা শুরু। তখন থেকেই আমরা ভ্রমণ শুরু করেছি। তদুপরি এই স্থান ভ্রমণ আমাদের একঘেয়েমি দূর করে। তাই আমরা মাঝে মাঝে স্থান পরিবর্তন করে একঘেয়ে জীবন যাত্রার হাত থেকে বাঁচার চেষ্টা করি।


সত্যই কি স্থান পরিবর্তনের ভ্রমণ আমাদের একঘেয়েমি দূর করতে পারে? হয়তো কিছুটা পারে। কিন্তু সকলের পক্ষে কি এই ভ্রমণ সম্ভব?


তাই আমরা অগ্রাধিকার দিয়েছি স্থানীয় এলাকায় ভ্রমণ। এই কারণে দু'বছর আগে

একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম "local travelling and art"। এই চ্যানেলে আপনারা মাঝে মাঝে কবিতা আবৃত্তি দেখতে পাবেন।

অনেকে মনে করেন ট্রাভেলিং চ্যানেলে কবিতা কেন। আসলে কাব্য ছাড়া শুধু ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। কাব্যের মধ্যে ভ্রমণ করার আনন্দ সত্যিই আলাদা।

যাইহোক আজ এই পর্যন্ত।

আপনারা সঙ্গে থাকবেন।